সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে নগদ ৫৫০ টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।  এর আগে, গত রোববার দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।  দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মো.হাসান (৩২) আমজাদ হোসেন (৩০) বেগমগঞ্জের আবুল কালাম (৩৫) মো.হেলাল হোসেন (৩২) মো.মনির হোসেন (৩৫) মো.ইয়াছিন (৩১) মো.গিয়াস (২৯) মো.স্বপন (২৫) লক্ষীপুরের মিহির শাহা (৪৫) মো.সজিব (২৪)ও চাঁদপুরের মো.পারভেজ (৩১)।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত রোববার দিনব্যাপী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ডের এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান। অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে ২ কেজি ৬শত গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ১১জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঘটনাস্থলেই ৪জনকে ৭দিন করে ৭জন ৩দিন করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন একদল আনসার ব্যাটেলিয়ন।   

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit