মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের আগামী আসর ২০২৬ সালে বসবে যুক্তরাষ্ট্রে। খেলাগুলো হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তবে মূল পর্বের বেশিরভাগ ম্যাচ, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। চলমান যুদ্ধাবস্থা, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের কড়া ভিসা নীতির কারণে বিশ্বকাপে কোয়ালিফাই করেও বড় শঙ্কায় পড়েছে ইরান।

রাজনৈতিক কারণে আগে রাশিয়া ও যুগোস্লাভিয়ার মতো দলকেও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। তাই ইরানকেও কি সেই একই পরিণতির মুখে পড়তে হবে- এ প্রশ্ন উঠছে ক্রীড়ামহলে। চলতি বছরের মার্চে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান। কিন্তু মাঠের লড়াই জিতেও কূটনৈতিক জটিলতায় টিকিটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী, যদি ইরান ‘গ্রুপ এ’-তে পড়ে, তাহলে গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতেই আয়োজন করা যেতে পারে। তবে নকআউট পর্বে পৌঁছালে খেলতে হবে যুক্তরাষ্ট্রে—যেখানে ভিসা জটিলতা বড় বাধা হয়ে দাঁড়াবে। আয়োজকদের কাছেও বিষয়টি এখন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, যার আওতায় রয়েছে ইরানও। যদিও ধারণা করা হচ্ছে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য কিছু বিশেষ ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা নিশ্চিত নয়।

এদিকে, জটিলতা কেবল জাতীয় দলের অংশগ্রহণেই নয়, চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলেও দেখা দিচ্ছে। ইন্টার মিলানের ইরানি তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি বর্তমানে নিজ দেশেই আটকে পড়েছেন। ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের স্কোয়াডে তার নাম থাকলেও, ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। জানা গেছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টাতেও মেহদিকে তেহরান থেকে বের করা যায়নি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit