শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী 
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৮ Time View
নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীর শিবপুর থেকে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি মো. সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২৩ জুন) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুয়েল রানা।
র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২২ জুন) রাত ১২টা ৩০ মিনিটের দিকে শিবপুর উপজেলার কামরাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।
র‍্যাব কর্মকর্তা জুয়েল রানা আরও জানান, মো. সবুজ ওরফে সেলিমের বিরুদ্ধে রাজধানীর ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা ও পলাশ থানায় হত্যা, ডাকাতি ও অন্যান্য ফৌজদারি অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পলাশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit