শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক :  ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয়ে রিয়াল মাদ্রিদ আনন্দ পেলেও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ঘটে যাওয়া একটি ঘটনা সেই আনন্দে ছায়া ফেলেছে। রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার অভিযোগ করেছেন, পাচুকার আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল তাকে বর্ণবাদমূলক ভাষায় অপমান করেছেন।

ঘটনাটি ঘটে ম্যাচের যোগ করা সময়ে, যখন দুইজন খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। রুডিগার সঙ্গে সঙ্গে রেফারিকে বিষয়টি জানান এবং রেফারি রামন আবাতি ফিফার নির্ধারিত ‘X’ চিহ্নের ইঙ্গিত দেন (বুকে হাত ক্রস করে দেখানো), যা বর্ণবৈষম্যের অভিযোগের জন্য ব্যবহৃত হয়।

রিয়াল কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘তোনি (রুডিগার) আমাদের জানিয়েছে সে কী শুনেছে। আমরা তাকে বিশ্বাস করি। এটি একেবারেই অগ্রহণযোগ্য। ফিফার প্রোটোকল অনুযায়ী এখন তদন্ত চলছে।’

পাচুকার খেলোয়াড় কাব্রাল অবশ্য বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন যে, রুডিগারকে ‘f—-ing coward’ (অশোভন ভাষায় কাপুরুষ) বলেছেন। কাব্রাল বলেন, “ওর (রুডিগার) সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছিল, ও বলল আমি হাত দিয়ে মারছি। আমি তখন তাকে ‘f—ing coward’ বলি, যেটা আর্জেন্টিনায় আমরা প্রায়ই বলি। এর মানে কোনো বর্ণবাদ নয়।”

পাচুকা কোচ জাইমে লোজানোও সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘আমি ঘটনাটি দেখিনি। ওর সঙ্গে কথা বলতে হবে। তবে কাব্রালের বিরুদ্ধে এরকম অভিযোগ আগে কখনও ওঠেনি।’

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit