শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

জায়নবাদী শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সামাজিক মাধ্যমে প্রথম কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে।

মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে একথা বলেন।

পোস্টে খামেনি বলেন, ‘জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনও শাস্তি পাচ্ছে।’

গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর থেকেই দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করে তেহরান।

ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন। সরাসরি যোগাযোগও বন্ধ রেখেছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোয় ঘটনায় প্রতিবাদ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

ফ্রান্স, পাকিস্তান, গ্রিস ও ফিলিপিন্সের প্রতিবাদকারীরা এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit