বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

তীব্র গরমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

 আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : গত কয়েকদিনের তীব্র গরমে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলছে, পর্যাপ্ত পরিমানে বেড না থাকায় অধিকাংশ রোগীদের হাসপাতালের মেঝেতে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, গত কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধীক রোগী এখানে ভর্তি হয়। এদের মধ্যে বৃদ্ধ ও শিশুদের সংখ্যায় বেশী। তীব্র দাবদাহ ও গরমের মধ্যে বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রচন্ড পেটে ব্যাথা, জ¦র, বমি ও ডায়রিয়ার উপস্বর্গ নিয়ে হাসপাতালের ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে।

এদিকে হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট থাকলেও সেখানে ৩গুন রোগী ভর্তি হয়। অপরদিকে দর্শনাথীদের ভীড়ে চিকিৎসা সেবা দিতে কর্মকর্তা ও কর্মচারীদের চরম বেগপেতে হচ্ছে। সেবার মান নিয়েও রয়েছে নানামূখী অভিযোগ। উপজেলায় প্রায় ৩লক্ষ মানুষের জন্য ২৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৫জন ডাক্তার। চাহিদা মতে ডাক্তার না থাকায় ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিস ডাঃ কামরুল হাসান নোবেল বলেন, “আমাদের ৫০ শয্যার হাসপাতাল, অথচ এখানে রোগী আছে ১শত ৩০ জনেরও বেশি। তাই অধিক রোগীকে মেঝে অথবা বারান্দায় রাখতে হয়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে পর্যাপ্ত স্যালাইন, ইনজেকশন রয়েছে। নার্স,ওয়ার্ড বয়রা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। রোগীদের ভোগান্তি কমাতে বেডের সংখ্যা বাড়ানোর দাবী জানান অনেকে।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit