শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: নুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ঐকমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি। কিন্তু দু-তিনটি দল রিজিড পজিশনে আছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না। এখানে ঐকমত্যের একটা মাপকাঠি নির্ধারণ করতে হবে।

‘ভগ্নাংশ হোক আর পরিপূর্ণ হোক- দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এ প্রস্তাবনা আগে থেকেই ছিল’ উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এখন এনসিসি, দ্বিকক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন হবে কি না এবং রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সংবিধানকে কীভাবে জবাবদিহিমূলক করা যায়, ক্ষমতাকে কীভাবে ভারসাম্যমূলক করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি।

তিনি আরও বলেন, বিএনপি একটা প্যাকেজ আকারে পুরো বিষয়টি আলোচনা করতে চায়। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এখনো বাকি। আগামী দুদিন বিরতি থাকবে। পারস্পরিকভাবে আমরা বোঝাপড়া তৈরির চেষ্টা করব।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit