শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সম্মিলিত প্রচেষ্টায় মেধাপাচার বন্ধ করতে হবে: সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মেধাপাচার বন্ধের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ জুন) রাজধানীতে এক সেমিনারে তিনি এ তাগিদ দেন।

মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায়। আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করবো, কিন্তু আমরা যদি বিদেশি ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যাই, তবে সেক্ষেত্রে মেধার বিকাশটা হবে না। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে, সেও সেভাবে কথা বলে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, সেখানে পড়ালাম আমেরিকা পাঠাবো বলে- এগুলো ইমোশন।  

সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি মাতৃভাষায় পড়ানোর আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এর বাইরেও আমরা বিদেশি দুটি ভাষা শেখাবো। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে মেধাপাচার হবে না।

সালাহউদ্দিন বলেন, আমরা যদি এমন পরিবেশ সৃষ্টি করি, যেখানে শিক্ষা ও গবেষণা দুটি এগিয়ে নেওয়া যাবে। তবে মেধাপাচার রোধ করা যাবে। কিন্তু আমরা অপকালচারের শিকার হয়েছিলাম। যেভাবে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, শিক্ষাকে পলিটি সাইজ করা হয়েছে, সেটার পরিণতি আজকের এই সেমিনার।  

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit