মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

লক্ষ্য অর্জনে এনসিপিকে সবাই সাহায্য করবে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে এবং তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তিনি আশা প্রকাশ করে বলেন, লক্ষ্য অর্জনে সবাই এনসিপিকে সহযোগিতা করবে।

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের একটি সুযোগ তৈরি হয়েছে এবং ঐক্যবদ্ধ থাকলেই তা বাস্তবায়ন সম্ভব।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যা সংস্কার করতে হবে।

এ ছাড়া ফখরুল অভিযোগ করে বলেন, ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করেছে এবং তারা বিপুল অর্থ সুইস ব্যাংকে জমা রেখেছে।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit