শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

জুলাই শহীদদের নিয়ে দলীয়করণ হলে তাদের অবমূল্যায়ন করা হবে : ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছিল তেমনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের যদি দলীয়করণ করেন তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ৮ আগস্ট আপনাদের দয়িত্ব দেওয়ার পর থেকে ২১ জুন প্রায় ১০ মাস হতে চললে। কয়েকদিন পর বর্ষপূর্তি হবে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের জানতে ইচ্ছা হয়, আপনারা আবু সাঈদ, মুগ্ধ, অসীমের কথা বলেন। কিন্তু আমাদের সকল শহীদদের কথা বারবার বলতে হবে। কিন্তু শহীদদের যদি আপনারা আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন তাহলে শহীদদের অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য গণতন্ত্রের জন্য শহীদ।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ৫ আগষ্টের পর জনগণ আপনাদের দায়িত্বে বসিয়েছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য। যে সমস্থ প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজন, বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিবেন। জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিবেন। জনগণ তার ইচ্ছা ভোটাধিকারের মাধ্যমে প্রকাশ করবেন।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit