বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফিফার বিবেচনায় কনফেডারেশন কাপ, মুখোমুখি হবেন মেসি-রোনালদো!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : মহা ধুমধাম করে ছোট্ট একটা টুর্নামেন্টের কলেবর বাড়িয়ে তা নিয়ে রীতিমতো হুলস্থুল লাগিয়ে দিয়েছিল ফিফা। কিন্তু টুর্নামেন্ট শুরু হতে দেখা গেল লবডঙ্কা। এত ধুমধাম করে যে দর্শক টানার জন্য আপ্রাণ চেষ্টা করে গেল ইনফান্তিনো বাহিনী, তাদেরই আগ্রহ নেই বিন্দুমাত্র। বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের কথা।

ক্লাব ফুটবলের ঠাসা সূচির পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররাও তাদের নৈপুণ্য দেখাতে ব্যর্থ ফিফার এই নতুন আসরে। উয়েফা তো রীতিমতো বিরক্ত এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে। হ্যাভিয়ের তেবাস পরিস্কার জানিয়ে দিয়েছেন, এমন টুর্নামেন্ট ফুটবলের কোনো উপকার নয় বরং অপকার করবে। জীবিনীশক্তি নষ্ট করবে ফুটবলারদের।
 
কিন্তু অর্থের লোভ যেন পাগল করে তুলেছে ফিফাকে। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইনফান্তিনো এবং তার কর্মকর্তাদের। তাই তো মোটাদাগে একটা ব্যর্থ টুর্নামেন্ট চলমান থাকার মধ্যেই এবার নতুন আরও একটা বৈশ্বিক আসরের পরিকল্পনা সাজাচ্ছে ফিফা। বন্ধ হয়ে যাওয়া কনফেডারেশন কাপ ফেরত আনতে উঠেপড়ে লেগেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকরা।
 
প্রাথমিক আলোচনায় সব কন্টিনেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন ফরম্যাটের কথা। এখন কেবল অপেক্ষা যদি কোনো ভেটো আসে, তাহলে সেটা মোকাবিলা করার। নতুন নিয়মে, বিশ্বকাপের মতোই চার বছর অন্তর অন্তর আয়োজিত হবে ফিফার কনফেডারেশন কাপ। মূলত বিশ্বকাপের আগে বিশ্বকাপের শহরকে পরিচিত করে তুলতেই এ মহাজজ্ঞ করতে চায় ফিফা।

প্রস্তাবিত ফরম্যাটে এখন পর্যন্ত ৮টি দলকে নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করতে চান ইনফান্তিনো। যেখানে ৬ মহাদেশীয় চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন এবং নেশন্স লিগের শিরোপাধারীরা। সে অর্থে আগামী বছর প্রথম টুর্নামেন্ট আয়োজন করলে, সেখানে দেখা যেতে পারে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই। কারণ ফর‌্যামট অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল।

এছাড়া, ইউরো চ্যাম্পিয়ন স্পেন ছাড়াও থাকবে কোপা আমেরিকার রানার আপ কলম্বিয়া। কোপা চ্যাম্পিয়ন এবং বিশ্বচ্যাম্পিয়ন একই দল হওয়ায় সুযোগ পাবে কলম্বিয়ানরা। কনফেডারেশন কাপের বাকি দলগুলো হলো গোল্ড কাপ উইনার মেক্সিকো, এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার, আফ্রিকান নেসন্স কাপ চ্যাম্পিয়ন আইভোরি কোস্ট এবং ওশেনিয়া নেসন্স কাপ উইনার নিউজিল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit