শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ ইসরাইল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

ময়মনসিংহে মাদক ব্যবসায় জড়িয়ে গড়ে উঠছে মাদক সম্রাঙ্গী।

লুৎফুন্নাহার রুমা, ব্যুরো চীফ ময়মনসিংহ ।
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৩ Time View

লুৎফুন্নাহার রুমা, ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহে মাদক সম্রাঙ্গী গড়ে ওঠা নারীরা বিস্তার লাভ করে চলেছে ময়মনসিংহে। মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন নারীরা। ভদ্রবেশে-ছদ্মবেশী প্রায় তিন শতাধিক নারী শহরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। পারিবারিকভাবে অনেকেই স্বামীকে ব্যবসায় সহায়তা করতে গিয়ে মাদক সম্রাজ্ঞী খেতাব পেয়েছেন। শহরের প্রায় শতাধিক পয়েন্টে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল ব্যবসায় এরা তৎপর।

সূত্র মতে জানা যায়, শহরের পাটগুদাম, শম্ভুগঞ্জ, বড় বাজার, কেওয়াটখালী, বাকৃবি শেষ মোড়, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, কাঁচিঝুলি, নতুন বাজার, সানকিপাড়া, সানকিপাড়া শেষ মোড়, সেনবাড়ি, তিনকোণা পুকুর পাড়, ব্রাহ্মপল্লী, পুরোহিতপাড়া, কৃষ্টপুর, সেহড়া চামড়া গুদাম, স্টেডিয়াম এলাকাসহ প্রায় শতাধিক স্পট ময়মনসিংহের গুরুত্বপূর্ণ মাদক পয়েন্ট। এসব পয়েন্টে হাত বাড়ালেই হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা মেলে।

প্রায় তিন শতাধিক নারী মাদক ব্যবসায়ী নিরাপত্তার প্রশ্নে উঠতি বয়সী নারীদের দিয়ে মাদক পরিবহনের কাজটি সারছে। মাদক পরিবহনকারী এসব নারীর সংখ্যা শতাধিক বলে জানা গেছে। বোরকা পরে স্কুল-কলেজের ছাত্রী বেশে ব্যাগে করে এরা মাদক আনা নেওয়ার কাজ করেন। পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ী নারীদের অনেকেই পারিবারিকভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। নিজের স্বামীকে মাদক ব্যবসায় সহায়তা করতে এ সর্বনাশী রাজ্যে পা বাড়াচ্ছেন তারা। এরপর সময়ের পরিক্রমায় নিজেও মাদক সম্রাজ্ঞী বনে গেছেন।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ কে বার বার ফোন করেও পাওয়া যায়নি। সূত্র মতে জানা যায়, ২০২২-২৩ ও ২৪ সালে ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ-শতাধিক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছিল।

আটক নারীদের বেশিরভাগ ইয়াবা ও হেরোইন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তারা এখন জামিনে বের হয়ে আবারও পুরোনো কারবারে জড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, পুলিশি ছত্রছায়ায় বছরের পর বছর এসব নারী ব্যবসায়ীরা দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit