বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গ্লোবাল সুপার লিগের জন্য দল ঘোষণা রংপুরের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল শ্রীলঙ্কা সফরে থাকায় রংপুরের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেনকে ছাড়পত্র না দিলেও, টি-টোয়েন্টি দলের পরিকল্পনায় না থাকায় সৌম্য সরকারকে রংপুরের হয়ে খেলতে দেখা যাবে।

রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তার সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্সের স্কোয়াডে আছেন—সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি। বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন—কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), আকিফ জাভেদ (পাকিস্তান), হারমিত সিং (ভারত), খাওয়াজা নাফে ও ইফতেখার আহমেদ (পাকিস্তান)।

প্রথম আসরের মতো এবারও এই টুর্নামেন্টে খেলবে পাঁচ দল। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতবারের মতো এবারও টুর্নামেন্টটি আয়োজন করবে গায়ানা। রংপুর ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, সুপার স্ম্যাশের শিরোপাজয়ী সেন্ট্রাল স্ট্যাগস, আইএলটি-২০ এর চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস, সিপিএলের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।


রংপুর রাইডার্স স্কোয়াড 
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit