মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম

আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে মন্তব্য করে শোড়গোল ফেলেছেন সালমান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি’-র প্রথম পর্বের অতিথি সালমান। ১ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, নানান ঢংয়ে কমেডি করে দর্শকদের মাতিয়ে রেখেছেন কপিলের কমেডিয়ানরা। তাতে বাড়তি আগ্রহ যোগ করেছে সালমানের উপস্থিতি।

অনুষ্ঠানে উপস্থিত হয়েই সালমান মজা করে বলেন,এই শো যেটা আগে আমার কাছে ছিল, আমার থেকে এখন সেই শো নেটফ্লিক্স ওয়ালারা নিয়ে সে অনুষ্ঠানে আমাকেই গেস্ট করে দিয়েছে। আলাদাই ক্ষমতা! এরপর বিয়ে, নতুন সম্পর্ক নিয়ে এ শোয়ের উপস্থাপক কপিল বলিউড ভাইজান সালমানের কাছে জানতে চান, এখনো কেন ভাইজান সিঙ্গেল। এসময় কপিল বলিউডের আরেক অভিনেতা আমির খানের প্রসঙ্গে টেনে এনে বলেন,  ‘উনি তো থামছেনই না, আর আপনি শুরুই করছেন না।’

এর উত্তরে গম্ভীর মুখেই সালমান বলেন,আমিরের ব্যাপারই আলাদা। তিনি একজন পারফেকশনিস্ট। ও যতদিন না বিয়েকে একদম পারফেক্ট করে নিচ্ছে ততদিন …..। বাক্য শেষ না করেই হাসিতে ফেটে পড়েন সালমান ও উপস্থিত দর্শকরা। একেবারে শেষে দর্শকদের চমক দেন কমেডিয়ান কৃষ্ণা অভিষেক এবং সুনীল গ্রোভার। তারা মঞ্চে প্রবেশ করেন শাহরুখ খান এবং সালমান খানের পোশাক পরে। তখনই গম্ভীর হয়ে যান সালমান। এরপর কী ঘটতে পারে তা চমক রেখেই শেষ হয় ট্রেলার। জনপ্রিয় শোটি প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দর্শকরা দেখতে পারবেন নেটফ্লিক্সের পর্দায়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit