শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন না রাজা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই প্রোটিয়ারা জিম্বাবুয়েতে খেলতে আসবে। ২৮ জুন থেকে দুদল দুটি টেস্টে মুখোমুখি হবে, শেষ ম্যাচ ৬ জুলাই। দুটি ম্যাচই হবে বুলাওয়েতে। উপলক্ষ্যটা জিম্বাবুয়ের জন্য নিশ্চয়ই অনেক বড়। কিন্তু এই বড় উপলক্ষ্যেও জাতীয় দলের সঙ্গে থাকতে পারছেন না গুরুত্বপূর্ণ সদস্য সিকান্দার রাজা।

রাজা মেজর লিগ ক্রিকেট খেলছেন সিয়াটল ওরকাসের হয়ে, তিনি ওরকাসের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। সে কারণেই দেশের দুই টেস্টের সিরিজে থাকছেন না। তাকে বাদ দিয়েই আজ ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

এই সিরিজে থাকছেন না রিচার্ড এনগারাভা, বেন কুরান ও ভিক্টর নাইয়াচু। প্রথম দুজনের না থাকার কারণ অবশ্য ইনজুরি। এই মাসের শুরুর দিকে হাতে চোট পেয়েছিলেন কুরান, এনগারাভা পান ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে। নাইয়াচু বাদ পড়েছেন কৌশলগত কারণে।

রাজা, কুরান ও এনগারাভার না থাকা সুযোগ করে দিয়েছে আনক্যাপড ফাস্ট বোলার কুন্দাই মাতিগিমু ও ভিনসেন্ট মাসেকেসাকে। শেষেরজন এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন। কুঁচকির চোট থেকে ফিরেছেন ট্রেভর গুয়ান্দু। যোগ হয়েছেন ব্যাটার প্রিন্স মাসভুরে ও তাকুদজাওয়ানাশেও।


জিম্বাবুয়ে দল
ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেত, তানাকা চিভাঙ্গা, ট্রেভর গুয়ান্দু, তাকুদজাওয়ানাশে, ওয়েসলে মেধেভেরে, ক্লাইভ মাদানদে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভুরে, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নায়ামহুরি, তাফাদজাওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit