বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বৃষ্টি থাকবে কতদিন, জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ১৬ জুন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৯ জুন) সংস্থাটি জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেড়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, এখন উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের সব জেলায় হালকা থেকে অতি ভারিবৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও এখন অনেক কম। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তিনি বলেন, দেশজুড়ে বৃষ্টিপাত ২৫ তারিখ (জুন) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর কিছু কিছু বিভাগে কমে আসতে পারে। তবে বর্ষাকালে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে না।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীতে।

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit