সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ঐশ্বরিয়ার সঙ্গে এক সিনেমায় কাজের প্রস্তাবে যা বলেন জায়েদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৭ Time View

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে শুধু দর্শকরাই নয়, ইন্ডাস্ট্রির অনেক সহ-অভিনেতাও মনে মনে পছন্দ করতেন। আর তাদের মধ্যে একজন ছিলেন বলিউড অভিনেতা জায়েদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, ঐশ্বরিয়া রাইয়ের প্রতি তার দীর্ঘদিনের মুগ্ধতার কথা। সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘ঐশ্বরিয়া খুব পেশাদার এবং সুন্দরও ছিল। অ্যাশ যখন থেকে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন সেই তখন থেকে আমি ওর ভক্ত হয়ে যাই। আমার লকার রুমে (গোপন ঘরে) ওর ছবি ছিল।’

জায়েদ খান বলেন, ‘আমাকে একটি সিনেমার চিত্রনাট্য ধরিয়ে বলা হয়, সিনেমায় ঐশ্বরিয়া রয়েছেন। আমি ভাবলাম, এত সুন্দর একজন রয়েছেন; আমি প্রস্তাব শুনেই বলেছিলাম হ্যাঁ, আমায় বলুন শুধু কোথায় সই করতে হবে।’ঐশ্বরিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। উনি একজন দুর্দান্ত সহ-অভিনেতা যার সঙ্গে আপনি দিব্যি কাজ করতে পারেন।

কারণ উনি জানেন কীভাবে আপনার সঙ্গে কাজ করতে হবে।’উল্লেখ্য, ‘শব্দ’ ছবিতে জায়েদ ও ঐশ্বরিয়া একসঙ্গে কাজ করেছেন। এই ছবিতে তাদের দুজনের সঙ্গে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্তও। এতে একটা ত্রিকোণ প্রেমের মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ছিল। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit