শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন

কাতারের আমিরকে ইরানের প্রেসিডেন্টের গোপন চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৮ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠির বিষয়টি নিশ্চিত করেছে। তবে চিঠিতে কি লেখা হয়েছে তা প্রকাশ করেনি। কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি সালেহাবাদির সাথে সাক্ষাতের সময় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি চিঠিটি গ্রহণ করেন।

ইরানে ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর যেসব দেশ যুদ্ধবিরতি ও পরমাণু আলোচনা শুরু করতে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছে তাদের অন্যতম। এদিকে ইসরাইলি আগ্রাসন নিয়ে জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বলেছেন, চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়বে তার দেশ। কারও কাছে আত্মসমর্পণ করবে না। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
 
খামেনির কথায়, ‘ইরান চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। একইভাবে চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে। এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না।’ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি পাল্টা ইসরাইলে হামলা চালাচ্ছে ইরান।
 
হামলা পাল্টা হামলার মধ্যে বুধবার (১৮ জুন) বিকেলে বার্তা দেন খামেনি। যা টেলিভিশনে সম্প্রচারিত হয়। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে ইরানের এই নেতা বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে, তারা জানে যে, ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে জবাব দেয় না। এবং আমেরিকানদের জানা উচিত যে, মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।
 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান। এতে খামেনি আরও বলেন, ইরানে হামলা চালিয়ে ভুল করেছে ইসরাইল। এই ভুলের জন্য তাকে শাস্তি পেতেই হবে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকাকে ‘অপূরণীয় ক্ষতি’ ভোগ করতে হবে। 

ভাষণে দেশবাসীর প্রশংসা করে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী শত্রুর মূর্খতা ও দাম্ভিকপূর্ণ আগ্রাসনের মুখে ইরানি জাতি ভদ্র, সাহসী ও সময়োপযোগী আচরণ দেখিয়েছেন। ইরানি জনগণের প্রতিক্রিয়াকে ‘উন্নতির লক্ষণ এবং যুক্তিবাদিতা ও আধ্যাত্মিকতার ধারাবাহিকতার প্রতীক’ বলেও প্রশংসা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit