শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইরানের ভেতরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্ত করা হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই মুখপাত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলের ১৪টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের পুলিশ। নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি।

ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাঁদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে প্রথমবারের মতো সফলভাবে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বুধবার সকালে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

ভূপাতিত ড্রোনটি হার্মিস ৯০০ সিরিজের বলে দাবি করা হচ্ছে, যা ইসরাইলের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর একটি। ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি, এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত ড্রোনটির ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

এই ড্রোনগুলো ইসরাইলের নিজস্ব যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সংস্থা এলবিট সিস্টেমস হার্মিস তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির ছবি প্রকাশিত হয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে ড্রোনটি পতিত হয়েছে ইসফাহানের জনবিরল অঞ্চলে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit