শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন হবে— এমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সাবেক পরিদর্শক ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ রবার্ট কেলি। বিবিসি রেডিও ফাইভের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কেলি ব্যাখ্যা করেন যে, ফরদো পারমাণবিক কেন্দ্রটি একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে। এটি মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে। এর চারপাশে প্রায় ৮০ মিটার পুরো শিলা ও সুদৃঢ় কংক্রিটের দুটি স্তর রয়েছে। এই ধরনের স্থাপনা প্রচলিত বোমা বা এমনকি ‘বানকার বাস্টার’ ( Bunker Buster) বোমার মাধ্যমেও ধ্বংস করা প্রায় অসম্ভব।

তিনি জানান, ইরানে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ফরদো সম্ভবত ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র, যা মাটির গভীরে অবস্থিত এবং শক্তিশালী প্রতিরক্ষামূলক কাঠামো দ্বারা বেষ্টিত।

এই বৈশিষ্ট্যগুলো এটিকে যেকোনো সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। রবার্ট কেলির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিদ্যমান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit