শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

দয়া করে থামুন— এসব বন্ধ করুন, কাকে বললেন সামান্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪০ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিনেমা ছাড়াও নিজের জীবনের নানা কারণে খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়ে রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি। সুপ্রভাত জানিয়ে সিনেমা তোলা শুরু করলেই অভিনেত্রীর এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে ভক্ত-অনুরাগীরাও অবাক।

সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ সিনেমায় দেখা যাওয়া সামান্থাকে এদিন জিমের পোশাকে বেরিয়ে আসতে দেখা যায়। এক হাতে পানির বোতল অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক-ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন।  ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে থাকেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেত্রী।

রীতিমতো চিৎকার করে তিনি পাপারাজ্জিদের বলেন, দয়া করে থামুন। এসব বন্ধ করুন। গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে সামান্থা বলেন, এসব বন্ধ করুন। সামান্থার এমন আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এক নেটিজেন লিখেছেন— নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে। আরেক নেটিজেন লিখেছেন— একের পর এক ফ্লপ সিনেমার পরও এমন মনোভাব কোত্থেকে আসে? অনেকেই তাকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit