মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

তুষারকাণ্ডে নাম জড়ানোয় যা বললেন এনসিপি নেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এনিয়ে একাধিক অডিও ও স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছেন এনসিপির ওই নেত্রী।

বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তাজনুভা বলেন, ‘শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মত খুব পরিকল্পনামাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর “সময়” অবশ্যই দিবে। আল্লাহ ভরসা।’

প্রসঙ্গত, তুষারের ফোনকলের অপরপ্রান্তে থাকা নারী দাবি করে তাজনুভার নাম ও ছবিসহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

এদিকে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সারোয়ার তুষার। কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সারোয়ার তুষার।

ফেসবুক পোস্টে সারোয়ার তুষার বলেন, ‘আমি ভুলত্রুটির ঊর্ধে না। মানুষ হিসেবে আমার আরো ডেভেলপ করার স্কোপ আছে। যদি কোনো ভুল করি, অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন, আমি শুধরে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমি কোনো অপরাধ করি নাই। এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না। কোনো মানুষই করেন না। এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit