সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুরে অস্ত্রের মুখে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দৃর্বৃত্তরা প্রাইভেট থামিয়ে অস্ত্রের মুখে মোবাইল কোম্পানী নগদের দুই কর্মকর্তার কাছ থেকে ৫৫ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুরের বেগারীতলার দোনার জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূর্বৃত্তদের আটক ও টাকা উদ্ধারের জন্য সাড়াশি অভিযান শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নগদের যশোর এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম ও হিসাব অফিসার কাজী মোমিনুল ইসলাম ৫৫ লাখ টাকা ব্যাগে নিয়ে প্রাইভেট কারে( ঢাকা মেট্রো-গ-১৫৫৯২৩) চড়ে মনিরামপুর অফিসের উদ্দেশ্যে রওনা হন। এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ১১ টার দিকে মনিরামপুরের দোনার জামতলা মোড়ের কাছে পৌছলে পিছন থেকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক ওভারটেকিং করে প্রাইভেটটির গতিরোধ করে। এ সময় প্রাইভেটের গ্লাস ভেঙ্গে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদশন করেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রাইভেট চালক সাজু হোসেনকে থানায় নিয়ে আসেন। সহকারি পুলিশ সুপার ইমদাদুল হক ও ওসি বাবলুর রহমান ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে জানান, দূর্বৃত্তদের সনাক্ত করে আটক এবং টাকা উদ্ধারের ব্যাপারে ঝটিকা অভিযান চলছে। তবে ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার বিকেল ছয়টার দিকে এ রিপোর্ট লেখার সময় কেউ থানায় মামলা করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit