শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

৫ বলে ৫ উইকেট! আবার আলোচনায় সেই ‘আইপিএল তারকা’ দিগ্বেশ রাঠী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : স্থানীয় এক টি-টোয়েন্টি ম্যাচে ৫ বলে ৫ উইকেট তুলে নিয়ে ফের আলোচনায় এলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের উদীয়মান তারকা দিগ্বেশ রাঠী। আইপিএল ২০২৫-এ নজরকাড়া পারফরম্যান্সের পর এবার একটি ভাইরাল ভিডিও তাঁকে নিয়ে আবারও শোরগোল ফেলে দিয়েছে।

সোমবার (১৬ জুন) এক্সে সেই ভিডিও শেয়ার করেন লক্ষ্ণৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘লোকাল টি-টোয়েন্টি ম্যাচে দিগ্বেশ রাঠীর ৫ বলে ৫ উইকেট নেওয়ার ভিডিও দেখে ফেললাম। লক্ষ্ণৌয়ের হয়ে ২০২৫ সালের আইপিএলে তার ব্রেকআউট পারফরম্যান্সের এক ঝলক এটা।’

ভিডিওতে দেখা যায়, রাঠী লেগ স্পিনে একের পর এক পাঁচ ব্যাটারকে ফেরান। এর মধ্যে তিনজন বোল্ড ও দুজন এলবিডব্লিউ। স্টাম্প ভাঙা ডেলিভারিগুলো ছিল নিখুঁত, তবে এলবিডব্লিউগুলো নিয়ে কিছুটা বিতর্ক দেখা দিয়েছে।

২০২৫ সালের আইপিএলে ৩০ লাখ রুপি বেস প্রাইসে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে দলে নেয়। এরপরই শুরু হয় তার চমকপ্রদ যাত্রা। ১৩ ম্যাচে অংশ নিয়ে তিনি দলের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নেন। যেখানে তার ইকোনমি রেট ছিল ৮.২৫ এবং গড় ৩০.৬৪। রাঠীর বল করার ধরন অনেকটা সুনীল নারাইনের মতো। ডানহাতি লেগ ব্রেকার হিসেবে তিনি বড় ম্যাচে সাহসিকতার সঙ্গে বল করে নজর কেড়েছেন অনেক সাবেক ক্রিকেটারেরও।

তবে শুধু পারফরম্যান্স নয়, আলোচনায় এসেছেন তার ‘নোটবুক সেলিব্রেশন’ দিয়েও। উইকেট নেওয়ার পর হাতে কল্পিত কলম তুলে কিছু লেখার ভঙ্গিতে উদযাপন করতেন রাঠী। সেই উদযাপনকে অনেকে আত্মবিশ্বাসের প্রতিফলন বললেও শেষমেশ তার জন্য শাস্তিও পেতে হয়েছে এই তরুণকে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit