সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে উদ্দেশ্যে বের হন তিনি।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্বৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানান, তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শায়রুল কবির বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৫, /দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit