বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে শিরোপা উদ্‌যাপনের নিয়ম বেঁধে দিচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : অচলায়তন ভেঙে বেঙ্গালুরু এবার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম থেকেই দলের সঙ্গে থাকা কোহলিও স্বাদ পেলেন প্রথম আইপিএল ট্রফির। বেঙ্গালুরু সমর্থকদের উচ্ছ্বাস যে বাঁধভাঙা হবে, সেটাই বেশি স্বাভাবিক। কিন্তু বেঙ্গালুরুর উদ্‌যাপন এতটাই মাত্রাছাড়া হয়েছে যে, প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে শিরোপা উদ্‌যাপন করতে গিয়ে পদদলিতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন শতাধিক, তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বেঙ্গালুরু শহরে।

এই ঘটনায় বেঙ্গালুরুর হেড অব মার্কেটিং অ্যান্ড রেভিনিউ নিখিল সোসালে, ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের কিরণ কুমার (সিনিয়র ইভেন্ট ম্যানেজার) এবং সুনীল ম্যাথিউকে (ভাইস প্রেসিডেন্ট–বিজনেস অ্যাফেয়ার্স) গ্রেপ্তার করা হয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নির্দেশের পর পুলিশ আরসিবি ও ডিএনএর কর্মকর্তাদের গ্রেপ্তারের পথে হাঁটে।
শঙ্কা ছিলো বেঙ্গালুরুর নিষিদ্ধ হওয়ার। কিন্তু ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সে পথে হাঁটছে না। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিরোপা উদ্‌যাপনের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ম বেঁধে দিচ্ছে তারা। এই বিষয়ে সিদ্ধান্তে নিতে আগামী শনিবার (১৪ জুন) বোর্ডের ২৮তম অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হবে।

বোর্ডের এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে এই বিষয়ে বলেন, ‘ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনা কীভাবে এড়ানো যায় এবং এর জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। আইপিএল বিজয় উদ্‌যাপনের জন্য নিয়ম প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে, তবে আমরা আরসিবিকে নিষিদ্ধ করতে বা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না।’

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit