বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন: মজিবুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আমরা বলেছি শুধু নির্বাচন নির্বাচন বললে হবে না, ভোট চাচ্ছেন কিন্তু ভোট যদি ভোটের মতো না হয় তাহলে হবে? তাই আমরা বলেছি, আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন। 

নাটোরের বাগাতিপাড়ায় মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু আমরা না সাধারণ জনগণ দেখেছে আওয়ামী সরকার নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে। ২০১৪ সালের বিনা ভোটে এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছে, ২০১৮ সালে দিনের ভোট নিশি রাতেই সেরে ফেলেছে, ২০২৪ সালের নির্বাচনে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি, ভোটারদের যাওয়া লাগেনি, এমনকি যারা গিয়েছে তাদের ভোটগুলো প্রার্থী আত্মীয়-স্বজনরা মেরে নিয়েছে, শুধু তাই না ২৪ এর নির্বাচনে প্রার্থী খুজে পাওয়া যায়নি। ওরা নিজেরা নিজেদের মধ্যে ডামি প্রার্থী সাজিয়ে নির্বাচন করেছিলো। বিগত জালেম সরকার এটাও বলতো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। কিন্তু পক্ষান্তরে দেখা যেতো আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো- এমনটাই ঘটেছিলো। সুতরাং জনগণ ও ছাত্ররা আর এমন নির্বাচন চায় না, অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবেনা। 

বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ. কে. এম আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায় উপজেলার বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের হল রুমে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, সহ-সেক্রেটারী মো. আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি,  শিবিরের সাবেক নাটোর জেলা সভাপতি মহসিন প্রমুখ। 

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit