শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? আগুন-বোমাবাজির সঙ্গে জড়িতরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ বিলিয়ন ডলারের বেশি ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার

বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৭ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর)সংবাদদাতা :  যশোরের বেনাপোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের ৫ সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি। রোববার বেনাপোল বাজাওে অবস্থিত সানরূপ হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনশতাধিকের মতো বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। ঢাকাস্থ বেনাপোলস মিতির সভাপতি রেজওয়ান আক্তার শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান লিটন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান সজন, বেনাপোলের সুধি সমাজসহ সমিতির সদস্য গন। সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শামিম আলম খান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসিরউদ্দীন ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি হাবিবুররহমান হবি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো.আযহারুলইসলাম বলেন, এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার। এ সময়টাকে কাজে লাগাতে হবে। সমাজের সচেতন নাগরিকদের সু-সমাজ গড়তে এগিয়ে আসার আহবান করেন তিনি।সংবর্ধনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৫ বিদ্যালয়ের নির্বাচিত ৫ সভাপতি কে। জানাযায়, ঢাকায় বসবাসরত বেনাপোলের বিভিন্ন পেশা জীবী মানুষদের নিয়ে গঠিত ঢাকাস্থ বেনাপোল সমিতি। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক ধরে রাখা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমিতির মূল লক্ষ্য। এ চিন্তা ভাবনাকে সামনে রেখে শাপলা ও হারুননামে দুই সাংস্কৃতিক কর্মী দেখা স্বপ্ন ২০১৭ সালের ২৭ আগস্ট বাস্তবায়নে সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে দুই শতাধিকের বেশি সদস্য যুক্ত হয়েছে এ সমিতিতে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit