বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

আবদুল হামিদ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : জুলাই-আগস্ট আন্দোলনের হত্যা মামলার অভিযোগ মাথায় নিয়ে চিকিৎসার উদ্দেশে গভীর রাতে দেশ ছেড়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা আমলের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ নিয়ে দেশজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। 

তবে রবিবার দিবাগত রাতে দেশে ফিরেছেন আবদুল হামিদ। তার ফেরাকে ঘিরে এবার মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদে প্রশ্নের জবাবে বলেন, ‘আপনারাই (সাংবাদিক) বলেছেন, কিছু কিছু মামলা এখনো তদন্ত হয়নি। তদন্ত হওয়ার পরে যে দোষী হবে তাকে আইনের আওতায় আনা হবে। আপনারাই বলেছেন, নির্দোষরা যাতে সাজা না পায়। এজন্য আমাদের তদন্তটা করতে দেন। তদন্ত করার পর যেই দোষী হোক না কেন, কাউরেই আইনের বাইরে রাখা হবে না। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ’

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এই ঘটনায় উপদেষ্টাদের তিনজনের একটা কমিটি হয়েছে। উনাদের ওই রিকমেনডেশনটা পাওয়ার পরে দোষী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি দোষী না হয়, তারা আবার যার যার জায়গায় ফিরে আসবেন।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit