শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

আগামী বছর রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : আগামী বছর রোজা এবং দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিদরা তাদের হিসাব অনুসারে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন।

সোমবার (০৯ জুন) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে তারিখ ঘোষণার বিষয়ে জানানো হয়েছে।

জ্যোতির্বিদরা জানান, মহররম মাসের চাঁদ ২০২৫ সালের ২৫ জুন দেখা যেতে পারে। ফলে হিজরি ১৪৪৭ নববর্ষ ২৬ জুন শুরু হবে। 

পূর্বাভাস অনুসারে, ২০২৬ সালে চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। ফলে পবিত্র রমজান মাস বিশ্বের কিছু অংশে ১৮ ফেব্রুয়ারি শুরু হবে। পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ ১৮ ফেব্রুয়ারি দেখা যাবে এবং রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ২০২৬ সালে ঈদুল ফিতরের চাঁদ ১৯ মার্চ দেখা যাবে। ফলে ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। পূর্বাঞ্চলীয় অঞ্চলে চাঁদ একদিন পরে দেখা যাওয়ায় এই তারিখ ভিন্ন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে জিলহজ মাসের চাঁদ ১৬ মে দেখা যাবে। ফলে জিলহজের প্রথম দিন হবে ১৭ মে। আর পূর্বাঞ্চলে চাঁদ একদিন পরে ১৭ মে দেখা যাবে এবং জিলহজ ১৮ মে শুরু হবে। ফলে আমিরাত ও পশ্চিমাঞ্চলে ঈদুল আজহা ২৬ মে এবং বিশ্বের অন্যান্য অংশে ২৭ মে পালিত হবে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit