সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ঈদের তৃতীয় দিনেও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: স্থানীয় সরকার উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ঈদের তৃতীয় দিনেও চলবে কোরবানীকরা পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম। রোববার (৮ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেন, “ঈদের দিনসহ পরবর্তী দুই দিন—মোট তিন দিন ধরে কোরবানি হয়ে থাকে। সেই অনুযায়ী দ্বিতীয় দিনেও পশু কোরবানি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেদিনও বর্জ্য তৈরি হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, ঈদের দ্বিতীয় দিনে কোরবানিকৃত পশুর বর্জ্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে, যা প্রকৃতপক্ষে ওই দিনের কোরবানির বর্জ্যই। তবে অনেকেই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি না করলেও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে।

“এই পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলমান থাকবে,” যোগ করেন তিনি।

এর আগে ঈদের দিন রাতেও দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, “৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদের আনন্দ বিসর্জন দিয়ে আমাদের জন্য একটি সুন্দর ঈদ উদযাপন নিশ্চিত করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, ধর্মীয় বিধান অনুযায়ী ঈদুল আজহার তৃতীয় দিনেও পশু কোরবানি দেওয়া যায়। সে অনুযায়ী, সিটি কর্পোরেশনগুলোর পক্ষ থেকেও তৃতীয় দিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৫, /দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit