শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

প্রীতির প্রশ্নে পন্টিং হেসে বললেন– ‘আমার পাশে বসে দেখুন’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০২৫ মৌসুম শেষ। খুব কাছে গিয়েও আরও একবার হতাশাই সঙ্গী হয়েছে পাঞ্জাব কিংসের। মালিক প্রীতি জিনতার আইপিএল স্বপ্ন আরও একবার স্বপ্নই রয়ে গেল, বাস্তব হলো না। এমন এক মৌসুম শেষে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং ও মালিক প্রীতি জিনতা একান্ত আলোচনায় বসেন। এই আলোচনায় উঠে আসে খেলার বাইরের অনেক বিষয়।

পন্টিং তখন হেসে জবাব দেন, এটা পুরোপুরি সত্য নয়। তিনি বলেন, ‘আপনাকে একদিন আমার পাশে এসে বসতে হবে ডাগআউটে। তখন দেখবেন আমি সব সময় শান্ত নই। দেখুন, আমি একটু আগ্রাসী মানুষ, বিশেষ করে যখন ক্রিকেটের সময় হয়।’তিনি আরও বলেন, ‘ক্রিকেটের সময় ছাড়া আমি যেকোনো মানুষকে নিয়ে হাসি, গল্প করি, কফি খাই—সবকিছুই করি। কিন্তু ক্রিকেট শুরু হলে তখন আমার একটাই লক্ষ্য—দলকে সেরা পারফরম্যান্স দেওয়া।

আমি এক মিনিটও নষ্ট করতে চাই না, একদিনও নষ্ট করতে চাই না, এমনকি একটাও অনুশীলন সেশন যেন নষ্ট না হয়। আমি চাই আমি যেন সেরা কোচ হতে পারি, আর আমার খেলোয়াড়রাও যেন তাদের সেরাটা দিতে পারে।’পন্টিংয়ের এই মনোভাবই হয়তো পাঞ্জাব কিংসকে এবার ফাইনালে তুলে এনেছে, যদিও শেষ ম্যাচে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। তবু পন্টিংয়ের নেতৃত্বে দলের খেলায় যে উন্নতি হয়েছে, তা বলছেন সবাই।

 

কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit