শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ: ঈদ বার্তায় এনসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও ধৈর্যের মহৎ শিক্ষায় উদ্বুদ্ধ করে। এদিন আমরা কেবল পশু কোরবানি করি না, বরং নিজের অহংকার, স্বার্থপরতা ও অন্যায়ের সঙ্গে আপস করার প্রবণতাকেও ত্যাগ করার শপথ নেই। সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রধান প্রত্যাশা।

বার্তায় জুলাই অভ্যুত্থানে জনগণের আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়। বলা হয়, “জুলাই অভ্যুত্থানে সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন— নিজেদের দায়িত্ব নিজেরাই না নিলে পরিবর্তন আসে না। আর আত্মত্যাগ ছাড়া মুক্তি সম্ভব নয়। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহিদদের, যাদের রক্তে জাতি নতুন আশার আলো দেখেছিল।”

এনসিপি আরও জানায়, শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও জুলাই ঘোষণা দ্রুত প্রণয়ন ও কার্যকর করা প্রয়োজন।

বার্তার শেষে প্রত্যাশা জানানো হয়, “ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit