বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইংল্যান্ড-ভারত এবার খেলবে ‌‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’র জন্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি গ্রীষ্মে টেস্ট সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। এই সিরিজটির নাম বদলে গেল এবার। এই ট্রফির নাম রাখা হয়েছে দুই দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার—শচীন টেন্ডুলকার এবং জেমস অ্যান্ডারসনের নামে। আগামী ২০ জুন হেডিংলিতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ। সিরিজের আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ‌‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’।

শচীন টেন্ডুলকার এখনো টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৯৮৯ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি খেলেছেন ২০০টি টেস্ট, করেছেন ১৫,৯২১ রান। অন্যদিকে জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের সর্বকালের সেরা উইকেটশিকারি। শুধু ইংল্যান্ড নয়, টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল পেসারও তিনি। এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ৭০৪টি।

শচীন এবং অ্যান্ডারসন একে অপরের বিপক্ষে খেলেছেন ১৪টি টেস্ট ম্যাচে। আর কোনো বোলার নয়, সবচেয়ে বেশি ৯ বার শচীনকে আউট করেছেন অ্যান্ডারসনই। ৪২ বছর বয়সী অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত গ্রীষ্মে। এরপর তিনি ইংল্যান্ড দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। এখন আবার কাউন্টি দলে ফিরেছেন, ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন।

এর আগে ইংল্যান্ডে ভারত সফরে হওয়া টেস্ট সিরিজগুলোতে লড়াই হতো ‘পতৌদি ট্রফি’র জন্য। পতৌদি পরিবারকে এই পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে। পতৌদি পরিবারের সদস্যরা দু’দেশের পক্ষেই খেলেছেন। নবাব অব পতৌদি ইফতিখার আলী খান ইংল্যান্ড ও ভারতের হয়ে খেলেছেন ১৯৩০ ও ৪০-এর দশকে। আর তার ছেলে মনসুর আলী খান পতৌদি খেলেছেন ৬০ ও ৭০-এর দশকে, ছিলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। ইংল্যান্ড ২০২১-২২ সালে ২-২ ড্র করা সিরিজের পর পতৌদি ট্রফির বর্তমান এবং চূড়ান্ত অধিকারী।

ভারতে হওয়া টেস্ট সিরিজগুলোতে এখনও খেলা হয় ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’র জন্য। এই ট্রফিটি ভারতের সাবেক ক্রিকেট প্রশাসকের নামে নামকরণ করা। তবে ‌‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’ সেই ট্রফিরও জায়গা নেবে কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।

 

 

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৫, /দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit