শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বাজেট দিতে পারত : আমীর খসরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে পারত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী।

তিনি বলেন, এ আলোচনা একটি যুগান্তকারী নজির সৃষ্টি করত। কিন্তু সরকার সে সুযোগ নেয়নি। যেখানে রাজনৈতিক দলগুলো সব ব্যাপারে সরকারকে সহায়তা করছে।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, সরকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছে, সেটি পুরোপুরি সমন্বয়হীন। এতে উৎপাদন কমবে, কর্মসংস্থান কমবে, মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে। তাছাড়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের জন্য বৈষম্যের সৃষ্টি করবে।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit