বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

জিয়াউর রহমান সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে আপোষ করেননি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২৭ Time View

জালাল আহমদ, ঢাবি : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান সার্বভৌমত্বের প্রশ্নে ভারত ও মিয়ানমার কারো সাথে আপোষ করেননি । সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ ০৩ জুন (২০২৫)মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে “অবৈধ পুশ-ইন বন্ধ করা, ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো, মানবিক করিডোর/ত্রাণ চ্যানেল প্রসঙ্গ, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি শীর্ষক এক নাগরিক সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উপদেষ্টা বিচারপতি আব্দুস সালাম মামুন এবং সঞ্চালনা করেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উপদেষ্টা সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন বলেন, আশির দশকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম,তখন আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে গিয়েছিলাম।জিয়াউর রহমান সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোনো আপোষ করেননি।

তিনি ভারতের থেকে আসা নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করেছিলেন।ফলে ভারত থেকে আসা নাগরিকদের পুশ ইন এর বিপরীতে পুশ ব্যাক করা হয়েছিল। ১৯৮০ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নাগরিকদের ফেরত নিতে বাধ্য হয়েছিল।তাই সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধান অতিথির হিসেবে বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, সবাই কে সাথে নিয়ে ই আমাদের কাজ করতে হবে। আমরা নিজেদের বাঁচানোর স্বার্থে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মেলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত হয়। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আলোচক হিসেবে বক্তৃতা করেন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান,কর্নেল খন্দকার ফরিদুল আকবর (অবঃ),  বিগ্রেডিয়ার জেনারেল মফিজুর রহমান (অবঃ), প্রভাষক শাহজাহান সাজু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আইন ও আদালত বিষয়ক সমন্বয়ক জালাল আহমদ,বাংলাদেশ জনজোটের চেয়ারম্যান মোজাম্মেল হক মিয়াজী, কবি ডক্টর শরীফ সাকী , লিটন সিদ্দিকী,মরিয়ম রহমান, কবি সুমাইয়া তৃষ্ণা প্রমুখ।

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit