বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চেলসির সাবেক মালিক আব্রামোভিচের বিরুদ্ধে মামলার হুমকি যুক্তরাজ্য সরকারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে ব্রিটিশ সরকার। ক্লাব বিক্রির ২.৫ বিলিয়ন পাউন্ড ইউক্রেনের মানবিক সহায়তায় ব্যয় করার জন্য আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত দেশটি। মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর আব্রামোভিচকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়। এরপর তিনি চেলসি ক্লাব বিক্রি করতে বাধ্য হন, তবে শর্ত ছিল—তিনি এই বিক্রি থেকে কোনও আর্থিক সুবিধা নেবেন না।

ক্লাব বিক্রির অর্থ একটি ব্রিটিশ ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, কিন্তু কীভাবে ব্যয় হবে তা নিয়ে যুক্তরাজ্য সরকার ও আব্রামোভিচের আইনজীবীদের মধ্যে মতবিরোধ চলছে। চ্যান্সেলর র্যাচেল রিভস ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা ইউক্রেনের মানুষের কল্যাণে এই তহবিল দ্রুত বরাদ্দ করতে চাই। আলোচনার দরজা খোলা থাকলেও প্রয়োজনে আদালতেই যাব আমরা।’

ব্রিটিশ সরকারের বক্তব্য, ‘রাশিয়ার অবৈধ আক্রমণের শিকার ইউক্রেনের মানুষই এই অর্থ পাবে।’আব্রামোভিচ দাবি করেন, এই অর্থ ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সব আহত পরিবারের” জন্য ব্যয় করতে হবে—যার মধ্যে রাশিয়ার নাগরিকরাও অন্তর্ভুক্ত। তবে যুক্তরাজ্য সরকার শুধু ইউক্রেনের ভেতরে মানবিক সহায়তায় টাকা খরচ করতে চায়। ব্রিটিশ সরকারের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন আব্রামোভিচ।

গত বছর হাউস অফ লর্ডসের একটি কমিটি এই অচলাবস্থাকে ‘বুঝতে অসমর্থ’ বলে উল্লেখ করে। তাদের রিপোর্টে বলা হয়, ‘এই তহবিল নিষ্ক্রিয় থাকা আব্রামোভিচ ও সরকার—উভয়ের জন্যই লজ্জাজনক। ব্রিটিশ সরকারের আরও কঠোর শর্তারোপ করা উচিত ছিল।’আব্রামোভিচ রাশিয়ার তেল-গ্যাস ব্যবসায়ী এবং তাকে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হয় (তবে তিনি এটি অস্বীকার করেন)।

নিষেধাজ্ঞার কারণে তিনি এই ২.৫ বিলিয়ন পাউন্ড স্পর্শ করতে পারছেন না, তবে আইনগতভাবে টাকা তারই। এর আগেও তার বিরুদ্ধে বিলম্বিত তহবিল বিতরণ ও অস্পষ্ট প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা উঠেছে। যুক্তরাজ্য সরকার যদি আদালতে যায়, তবে এটি একটি জটিল আইনি লড়াইয়ে রূপ নিতে পারে। তবে তাদের লক্ষ্য স্পষ্ট—ইউক্রেনের সাহায্যে এই অর্থ পৌঁছে দেয়া।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit