বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা

নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয় : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : আগামী নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয় বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তবে এপ্রিলের পরে গেলে সেটা ঠিক হবে না। কিন্তু ভোটের জন্য সরকারকে সময় বেধে দেয়ার পক্ষে নয় দলটি বলে জানান তিনি।

মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম বিদায় নেইনি। ফ্যাসিবাদের বিদায়ে দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রতীক ফিরিয়ে দেবেন। তারা তাদের চেয়ারের মর্যাদা রাখবেন, তবে পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু হলে জামায়াত চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। দেশের সার্বভৌমত্ব নিয়ে জামায়াত আমির বলেন, সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো ছাড় নেই। প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে পালিয়ে গেলেও ওপার থেকে উঁকিঝুঁকি ও নানা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ জানান।

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit