শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

রাফাল ভূপাতিতের ঘটনায় এবার ভারত ও ফ্রান্সের দ্বন্দ্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। এই সংঘাতে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। যার মধ্যে কমপক্ষে তিনটি রাফাল ছিল বলেও দাবি করা হয়েছে। এবার এই রাফাল যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও প্রস্তুতকারী দেশ ফ্রান্স।  কেননা ভারতের কাছে থাকা সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে রাফালই সর্বোৎকৃষ্ট। যা দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। 

তবে সেগুলো ভূপাতিত করার দাবি করার পর থেকে এই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমরবিদরা। এতে নাখোশ হয়েছে রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট। তারা মানতে নারাজ যে, যুদ্ধবিমানগুলোকে এত সহজে ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি ভারতীয় বিমান বাহিনীর ভুলের কারণেই রণক্ষেত্রে ধরাসায়ী হয়েছে এসব যুদ্ধবিমান।

আঞ্চলিক ও পশ্চিমা মিডিয়ার তথ্য মতে, পাকিস্তান এয়ারফোর্সের জে-১০ সি স্কোয়াড্রনগুলো দিয়ে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। ফ্রান্স থেকে আমদানি করা তিন রাফালের সঙ্গে ভারতের একটি এসইউ-৩০এমকেআই, একটি এমআইপি-২৯ এবং একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। যদিও মোট কতটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেননি তিনি। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়। কেন সেগুলো ভূপাতিত করা হয়েছে, কী ভুল হয়েছিল সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যুদ্ধবিমানের সংখ্যা নয়।

এদিকে ভারতের দাবির বিরোধিতা করেছে রাফাল প্রস্তুতকারক ফ্রান্সের প্রতিষ্ঠান ডাসাল্ট। রক্ষণাবেক্ষণ এবং পাইলটের ত্রুটির কারণে যুদ্ধবিমানগুলো ভূপাতিত হতে পারে বলে আশঙ্কা প্যারিসের। ডাসাল্টের অডিট টিমকে ভারতীয় রাফাল বহর পরিদর্শন করতে বাধা দিয়েছে নয়াদিল্লি। ফলে ফ্রান্সের আশঙ্কা আরও ঘনিভূত হয়েছে। কোনও যান্ত্রিক ত্রুটির কথা ভারতীয় বিমান বাহিনী উপেক্ষা করছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে ভারতকে দেওয়া রাফালগুলো পরীক্ষা করতে চেয়েছে ডাসাল্টের পর্যবেক্ষরা। ভারতীয় প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি আশঙ্কা করছে- যুদ্ধবিমানগুলোর দুর্বল পারফরম্যান্সের জন্য ভারতীয় বিমান বাহিনীর ওপর দোষ চাপাতে পারে ফ্রান্স।  সূত্র: জিও নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫,  /সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit