শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ট্রাম্পের শুল্কনীতিতে হুমকির মুখে বৈশ্বিক প্রবৃদ্ধির হার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন শপথ নিয়েই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন তিনি। এরপর একের পর এক সিদ্ধান্ত নিতেই থাকেন ট্রাম্প। এসবের মধ্যে অন্যতম হলো বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যে শুল্ক বসানো। এতে টালমাটাল অবস্থায় পড়ে যায় সারা বিশ্বের অর্থনীতি।

ট্রাম্পের এই  অনিয়ন্ত্রিত শুল্ক আরোপের ফলে এ বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হবে বলে সতর্ক করেছে অর্থনীতি বিষয়ক শীর্ষস্থানীয় একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব অর্থনীতির অগ্রগতি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানিয়েছে, এ বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির হার নেমে ২ দশমিক ৯ শতাংশে দাঁড়াবে, যা আগের পূর্বাভাসের চেয়ে ৩ দশমিক ১ শতাংশ কম। 

প্রবৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে বাণিজ্যের গতি রোধ করাকে উল্লেখযোগ্য বাধা হিসেবে দায়ী করেছে সংস্থাটি। সতর্ক করে বলেছে, বিশ্বজুড়ে এবার অর্থনৈতিক সম্ভাবনা আরও দুর্বল হবে। এতে বলা হয়, জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বহু দেশের ওপর পারস্পরিক শুল্কহার বৃদ্ধি করেছেন ট্রাম্প। তার অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের ফলে বিশ্ব বাণিজ্যে অপ্রত্যাশীতভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

ওইসিডি- এর প্রধান অর্থনীতিবিদ অ্যালভারো পেরেইরা বলেছেন, আমরা সাধারণত সকলের জন্যই এই প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস দিয়েছি। অতীতে আমরা যে পূর্বাভাস দিয়েছি এবার প্রবৃদ্ধির হার আরও নিচে নামবে এবং কর্মসংস্থানের সুযোগও কম সৃষ্টি হবে।যুক্তরাষ্ট্রও প্রবৃদ্ধি হ্রাসের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব অর্থনীতির পর্যবেক্ষক এই সংস্থা। বলেছে, যেখানে আগের পূর্বাভাসে ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হ্রাসের কথা বলা হয়েছিল তা আরও কম হবে। 

সংস্থাটির তথ্যানুযায়ী, এ বছর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। ২০২৬ সালেও এমন বৈরী পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প এই মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মঙ্গলবার ওইসিডি- এর রিপোর্ট প্রকাশের আগে সোশ্যাল মিডিয়ায়ার এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, বিশ্বব্যাপী শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ক্রমশ অগ্রগতি হচ্ছে। তবে, সমপ্রতি দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, এ বছরের প্রথম তিন মাসে মার্কিন অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ হারে সংকুচিত হয়েছে, যা ২০২২ সালের পর প্রথম। সূত্র: বিবিসিব্লুমবার্গ

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫,  /বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit