রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কূটনৈতিক মিশনে বিলাওয়াল, ভারতের আগ্রাসন তুলবেন জাতিসংঘে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি উচ্চপর্যায়ের একটি পাকিস্তানি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে নিউ ইয়র্কে পৌঁছেছেন। সফরের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের আগ্রাসন তুলে ধরা এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।

রোববার (১ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ। এই প্রতিনিধিদলে রয়েছেন হিনা রব্বানি খার, ড. মুসাদিক মালিক, খুররম দস্তগীর খান, বুশরা আনজুম বাট, তহমিনা জানজুয়া এবং জলিল আব্বাস জিলানির মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা। আরেক সদস্য, সিনেটর শেরি রেহমান আগামীকাল নিউ ইয়র্কে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।

সফরকালে প্রতিনিধি দলটি জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। জাতিসংঘে কর্মরত সাংবাদিকদের জন্য একটি প্রেস ব্রিফিংয়েরও আয়োজন করা হবে।

আগামী মঙ্গলবার রাতে প্রতিনিধি দলটি ওয়াশিংটন ডিসি-তে যাবে, যেখানে মার্কিন কংগ্রেস সদস্য ও স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক নির্ধারিত আছে। পাশাপাশি, মার্কিন গণমাধ্যম প্রতিনিধিদের জন্য একটি ব্রিফিং এবং সাবেক ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, একটি পাকিস্তানি প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছে।

রয়টার্সের বরাতে জানা গেছে, সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত থাকায় দেশটির রপ্তানিপণ্যের ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্ক আরোপের ঝুঁকি দেখা দিয়েছে। এই ইস্যুতেও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit