শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

ফুলবাড়ী ব্র্যাক অফিসে কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রীড আমন ধানের বীজ বিতরণ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসে কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রীড ১০ আমন ধানের বীজ বিতরণ। গতকাল রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসের সভা কক্ষে ব্র্যাক হাইব্রীড ১০ আমন ধানের বীজ ফুলবাড়ী, পাবর্তীপুর, চিরিরবন্দর ও নবাবগঞ্জ এলাকার ৩শত কৃষদের মাঝে বিতরণ করে।

এর মধ্যে ফুলবাড়ীতে ৮০ জন ব্র্যাক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি বিষয়ে বক্তব্য রাখেন, টেরিটরি সেলস্ অফিসার সীড প্রোগ্রাম ব্র্যাক এর মোঃ মুরাদ হোসেন। তিনি বীজ বিতরণের আগে বীজতলা কিভাবে করতে হবে তা বোঝান এবং কীভাবে বীজ রোপন করতে হবে এই বিষয়ে ব্র্যাক কৃষকদের বেশি উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ব্র্যাক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মুহাম্মাদ আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসের অঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি মোঃ আব্দুর সবুর, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক এলাকা ব্যবস্থাপক দাবী মোঃ ইমরানুল আমিন, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক সম্প্রসারণ অফিসার শস্যবীমা ব্র্যাক এর মোঃ মামুনুর রশিদ, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক শাখা ব্যবস্থাপক (দাবী) আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক শাখা ব্যবস্থাপক (বর্গাচাষী) স্বপন কুমার রায়, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন। সঞ্চালনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক সম্প্রসারণ অফিসার মোঃ মামুনুর রশিদ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৫,  /বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit