মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

দেশের সমস্যার কথা বাইরে বললে সমাধান মিলবে না: আমীর খসরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : দেশের সমস্যার কথা বাইরে গিয়ে বললে সমাধান মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্যে কারও নাম উল্লেখ না করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো কথা বললে, তা দেশের মধ্যে বললে ভালো। দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভেতরে বললে ভালো, এটা তো বাংলাদেশের সমস্যা। এই সমস্যা বাইরে গিয়ে বলে তো কোনো লাভ নেই। আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে, তাই না? আমরা যদি বারবার বাইরে গিয়ে এসব কথা বলতে থাকি, তাহলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে? হবে না। এইখানে বলতে হবে, এইখানে সমাধান। বাংলাদেশের মানুষই সমাধান।

সব সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ উল্লেখ করে আমীর খসরু বলেন, দিন শেষে সংস্কার বলেন, বিচার বলেন, যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। একটাই মাত্র অস্ত্র, বাংলাদেশের জনগণ।

নির্বাচনের অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। এটা কোনো দল চায় না চায়, এটা বড় কথা না। গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে।

নেতা–কর্মীদের ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়—দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতা–কর্মীদের মধ্যে স্পিড (গতি) থাকতে হবে। স্পিড চলে গেলে হবে না। নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে।

চট্টগ্রাম নগর বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ।

এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit