বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন মামুনুর রশীদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। গত ৩০ এপ্রিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। যুক্তরাষ্ট্রে অবতরণের পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন যে তার ফুসফুসের দুপাশই নিউমোনিয়া আক্রান্ত হয়েছে এবং রক্তেও গুরুতর ইনফেকশন ধরা পড়েছে। এ অবস্থায় কোনো ঝুঁকি না নিয়ে তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ। ছয় দিন দেশটির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরার অনুমতি পান এই অভিনেতা ও নাট্যকার। যুক্তরাষ্ট্র থেকে একটি সংবাদ মাধ্যমকে বলেন, ডাবল নিউমোনিয়া হয়ে গিয়েছিল। রক্তে ইনফেকশন হয়ে গিয়েছিল। ডাক্তাররা সপ্তম দিনে ছেড়েছে। এখন একটু ভালোর দিকে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ছেলে আদিবের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন মামুনুর রশীদ।

হত্যাচেষ্টার অভিযোগে গত ২ মে অভিনেতা মামুনুর রশীদের নামে মামলা হয়েছে। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে অভিনেতা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষকসহ ২০১ জনের বিরুদ্ধে করা ওই মামলার আসামি তিনি। ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তার নাট্যদল আরণ্যক এক বিবৃতিতে বলেছে, মামুনুর রশীদের মতো একজন ব্যক্তি যিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিজেকে নিবেদিত রেখেছেন, তার যাবতীয় কর্মকাণ্ড মানবিকতার পক্ষে এবং সব রকম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। তাকে এমন একটি মামলায় আসামি করা প্রকারান্তরে মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধ সংস্কৃতিচর্চার বিরুদ্ধে ষড়যন্ত্রের নামান্তর।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে দলটি। অভিনয় করেছিলেন প্রয়াত সুভাষ দত্ত, আলী যাকের ও ইনামুল হক। নাটকটির নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। তার নেতৃত্বেই পাঁচ দশক ধরে নাট্যচর্চা করে যাচ্ছে দলটি। অন্যদিকে নিবিড়ভাবে নির্দেশনা, লেখা, অভিনয় করে যাচ্ছেন মামুনুর রশীদ।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৫, /রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit