বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন আশুলিয়ায় ডাস্টবিনে ময়লা না ফেলে পরিবেশ দূষণের অভিযোগ আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমনে শার্শার উলাশী”র জিয়ার খাল পূণঃখননের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎’আলোকিত লালমনিরহাট’ অর্থাভাবে থমকে যাওয়া ৬ মেধাবীর পাশে জেলা প্রশাসন সাংগ্রাই উৎসবের জলকেলিতে মাতোয়ারা পাহাড়ের তরুন-তরুনীরা চৌগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌগাছায় দুটি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে মাইটিভির ১৭ বছর পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। ২৯ বিজিবি খানপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক॥

ডাকাতের কবলে হাসান আলীর মা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩২ Time View

ডেস্ক নিউজ : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন পেসার হাসান আলী। ৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করে দিয়েছেন ১৬৪ রানে। পাকিস্তানকে জিতেয়েছেন ৩৭ রানে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর অবশ্য খুশি হতে পারছেন না তিনি। ম্যাচ শেষেই তাকে শুনতে হয়েছে দুঃসংবাদ। ডাকাতের কবলে পড়েছেন তার মা।

লাহোরের গুজরানওয়ালা শহরে এই ন্যক্কারজনক ঘটনার শিকার হয়েছেন হাসান আলীর মা। এ সময় হাসান আলির মায়ের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার রুপি ছিনতাই করে ডাকাত দল।

হাসান আলির ভাই খুররম গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার মায়ের পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ ২ লাখ ৩০ হাজার পাকিস্তানি রুপি ছিল। ছিনতাইয়ের ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে। এদিকে চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, সম্প্রতি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অর্থ-সংশ্লিষ্ট গুরুতর অপরাধ হ্রাস পেয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১৩টি ডাকাত দলের ২৯০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭ কোটি ৭ লাখ রুপি মূল্যের লুণ্ঠিত সম্পদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে অর্থ-সংশ্লিষ্ট মামলায় মোট উদ্ধারকৃত সম্পত্তির মূল্য ছিল ১২ কোটি ৮৮ লাখ রুপি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit