শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, তিনি ‘আগুন নিয়ে খেলছেন’। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি। সম্প্রতি কিয়েভে হামলা বাড়িয়েছে মস্কো। টানা তিনদিন ধরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প জানান, তিনি পুতিনের ওপর নাখোশ।

তিনি পুতিনকে ‘বদ্ধ পাগল’ বলেও অভিহিত করেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। ট্রাম্প মঙ্গলবার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, ‘পুতিন যে বিষয়টা বুঝতে পারছেন না, তা হলো- আমি না থাকলে রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে যেত। আমি বলতে চাচ্ছি, সেসব ঘটনা সত্যিই অনেক খারাপ হতো। তিনি আগুন নিয়ে খেলছেন!’

তবে ‘অনেক খারাপ’ ঘটনাগুলো কী, তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। সুনির্দিষ্ট কোনো হুমকিও দেননি মার্কিন নেতা। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন উভয়ই জানিয়েছে, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। এ সপ্তাহেই আসতে পারে এ বিষয়ে ঘোষণা।

রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘অবশ্যই’ এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তাব জানিয়েছে রাশিয়া।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তারা আগামী ২ জুন ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে চলতি মাসের শুরুতেই ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন মস্কো ও কিয়েভের কর্মকর্তারা।  ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের পর এটিই ছিল দুপক্ষের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit