শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

অনলাইনে যেভাবে ঘরে বসেই ট্রেন-বাসের টিকিট কাটবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : আর মাত্র কয়েক দিন পরেই ঈদুল আজহা। এর মধ্যেই ঈদযাত্রার টিকিট অনলাইনে কাটা শুরু হয়েছে। ঈদযাত্রার জন্য অনলাইনে কাটা ট্রেন ও বাসের টিকিট ছেড়েছে। ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

২১ মে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনে যাত্রার ১০ দিন আগে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ঝামেলা না পোহাতে চলুন জেনে নিই অনলাইনে ট্রেন ও বাসের টিকিট কাটার নিয়মকানুন।

যেভাবে ট্রেনের টিকিট কাটবেন—

ট্রেনের টিকিট কাটতে হলে প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট অথবা ‘রেলসেবা’অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র কিংবা এনআইডি নম্বর, সচল মোবাইল নম্বর। এরপর কাটতে হবে টিকিট।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন—

প্রথমেই ওয়েবসাইটে প্রবেশ করুন।  তারপর ওয়েবসাইটটির রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে নতুন একটি পেজ আসবে। সেখানে এনআইডি নম্বর, মোবাইল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

এরপর সচল নম্বরে একটি সিকিউরিটি কোড আসবে। কোডের ঘরে সিকিউরিটি কোড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য সঠিক থাকলে রেজিস্ট্রেশন সাকসেসফুল নামে নতুন একটি পেজ আসবে।

টিকিট কাটার প্রক্রিয়া—

রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর টিকিট কাটতে পারবেন। এ জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা লগইন প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড দিয়ে লগইন করুন। এরপর পারসেজ টিকিট বাটনে ক্লিক করুন। এরপর কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা উল্লেখ করতে হবে। এরপরের পেজে দেখানো হবে সিট অ্যাভেইলেবেল আছে কিনা এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে পারসেজ টিকিট বাটনে ক্লিক করুন।

যেভাবে পেমেন্ট করবেন— 

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন। পরে আপনার ই-মেইলে অথবা অ্যাপ এ ই-টিকিটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল। এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ভোটার আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকিট প্রদত্ত তথ্য দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকিটও সংগ্রহ করতে পারবেন। অথবা চাইলে ই টিকিট দিয়েই ভ্রমণ করতে পারবেন।

বাসের টিকিট কাটার নিয়ম জেনে নিন—

ঈদের সময় বাসের টিকিট পেতেও অনেক ভোগান্তি পোহাতে হয়। নানান ঝক্কিঝামেলা, তাই চাইলে এখন কাউন্টারে না গিয়ে ঘরে বসেই কাটতে পারবেন বাসের টিকিট।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন—

বাসের টিকিট কাটতে বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট বা অ্যাপ জনপ্রিয়। যেমন-সহজডট কম, বিডিটিকিটেস, যাত্রী ইত্যাদি। সবগুলোরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একই। চাইলে তাদের ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে টিকিট কাটতে পারেন। এক্ষেত্রেও প্রয়োজন এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার।

টিকিট কাটার নিয়ম

ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে পেজ আসবে, শেখানে কোথায় থেকে কোথায় যাবেন এবং যাত্রার তারিখ উল্লেখ করতে হবে। এরপর সার্চ বাস লিখে অপশনে ক্লিক করতে হবে।

আপনার সামনে অনেকগুলো বাসের নাম এবং কয়টায় ছাড়বে এবং মূল্য কত তা দেখাবে। আপনার সময় অনুযায়ী পছন্দের বাস সিলেক্ট করতে পারবেন। বাস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ আসবে সেখানে আপনাকে বাসের সিট সিলেক্ট করতে বলা হবে। আপনি সেই ইন্টারফেসে বাসের সবগুলো সিটের ছবি দেখতে পারবেন। যে সিটগুলো বুকিং হয়ে গেছে সেগুলো লাল অথবা কালো রং হয়ে যাবে এবং যেগুলো এখনো ফাঁকা রয়েছে সেগুলো সবুজ অথবা সাদা রং থাকবে।

আপনি আপনার পছন্দ প্রয়োজন অনুযায়ী সিট সিলেক্ট করুন এবং ওকে করুন। এরপর যাত্রীর ডিটেলস দিতে হবে।

এবার যেভাবে পেমেন্ট করবেন—

তারপর পেমেন্ট অপশন পাবেন। আপনি চাইলে ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন। সিট সিলেক্ট এর ৩০ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। না হলে আপনাকে পুনরায় সিট সিলেক্ট করতে হবে।

পেমেন্ট সম্পূর্ণ করার পর টিকিট ডাউনলোডের অপশন চলে আসবে। আপনি সেখান থেকে আপনার টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আধাঘণ্টার মতো সময় লাগতে পারে টিকিট আসতে। এরপর ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে টিকিটটা প্রিন্ট করে নিতে পারবেন। যাত্রার সময় অবশ্যই টিকিটের প্রিন্টিং কপিটি সঙ্গে রাখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit