বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছে না বিশ্ব’ মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইলিশ খেয়ে অ্যালার্জি বাড়লে কী করবেন? রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় শাস্তি পেলেন মুজারাবানি হরমুজে মার্কিন নৌ অবরোধ নিয়ে যা বললেন ইরানের রাষ্ট্রদূত রানীশংকৈলে পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টি বিতরণ । ‘আইডল’ নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী ইয়ামাল আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

ফিলিস্তিনের স্বাধীনতা মেনে নিলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিলে ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া। এমন শর্ত দিয়ে তেল আবিবের সাথে কুটনৈতিক সম্পর্ক জোরদারের কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

বুধবার (২৮ মে) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েলের।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্রপ্রধান বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই একমাত্র পথ। এটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উপায়। আমাদের ইসরায়েলের অধিকারকেও স্বীকার করতে হবে। ইসরায়েল একটি সার্বভৌম দেশ। এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইন্দোনেশিয়া স্পষ্ট করেছে, ইসরায়েল যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। একইসঙ্গে ফ্রান্স জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তারা সমর্থন অব্যাহত রাখবে। ইন্দোনেশিয়া এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। নেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit