শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অ্যালিয়েঞ্জ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিয়েই ফিরতে চান ইনজাগি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ৩১ মে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মহারণ। একপাশে আরাধ্য শিরোপার খোঁজে পিএসজি, অন্যপাশে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ফরাসি লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে রাতের ঘুম হারাম সিমোনে ইনজাগির। ২০২২-২৩ মৌসুমে অল্পের জন্য ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন ভেঙ্গেছিল ইন্টার মিলানের।

এক মৌসুম পরেই আবারো সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান লিগের ২০ বারের চ্যাম্পিয়নরা। কাড়ি কাড়ি অর্থ খরচ করেও এখনো শিরোপা না পাওয়া পিএসজির ভাগ্যেই জুটবে চ্যাম্পিয়ন্স লিগ, নাকি জার্মানি থেকে মিলানে যাবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট? নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই একের পর এক জায়ান্ট বধের গল্প লিখে এসেছে নেরাজ্জুরিরা। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেবারকুসেন, বায়ার্ন মিউনিখ সবশেষ সেমিফাইনালে সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়ে বার্সেলোনাকে বিদায় করেছে মিলান।

মাত্র এক পয়েন্টের জন্য ইতালিয়ান লিগ শিরোপা হাতছাড়া হয়েছে এবার মিলানের। নাপোলির কাছে শিরোপা হারানোর ক্ষত ভুলে চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ ইনজাগির। সবশেষ তিন বছরে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা মিলানের লক্ষ্য এবার ইতিহাস গড়া। অ্যালিয়েঞ্জ অ্যারেনাতেই সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান ইনজাগি।

গণমাধ্যমকে ইন্টারের এ কোচ বলেন, ‘আমরা আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার মতো দলকে হারিয়ে এতটা পথ এসেছি। আমার দলে একঝাঁক প্রতিভাবান ফুটবলার রয়েছে। পিএসজি শক্ত প্রতিপক্ষ, তবে বার্সেলোনা ম্যাচ আমাদের আত্মবিশ্বাসী করেছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল হারের ভুল এবার হবে না। আশা করছি শিরোপা এবার ইতালিতেই যাবে।’লাউতারো মার্তিনেজ, ফ্রান্সেসকো আচেরবি, হান চালহানোয়লুর, ডামফ্রিসরাও নিজেদের উজাড় করে দিয়ে মুখিয়ে আছেন ইতিহাসের অংশ হতে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit