শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলা সমপন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭১ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে ”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী ভূমি মেলা সমপন্ন হয়েছে। ভূমি মেলা ২০২৫ সমপণী উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা মিলায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা এর সভাপতিত্বে জনসচেতনতামুলক সভা করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, ভূমি ব্যবস্থাপনা সহ অন্যাণ্য যে সকল কাজ গুলো চলছে আমরা কিন্তু সব কিছুই অটোমেশনের মধ্যে নিয়ে এসেছি। সব কিছু সয়ংক্রিয় ভাবে হয়ে যাবে। কিন্তু এখানে বড় একটা সমস্যা রয়েছে। আমাদের যে উপকার ভোগীরা আছে তারা অটোমেশনের কি কি সুবিধা ভোগ করবে তা জানো না। অর্থাৎ বর্তমান সময়ে ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে অন্যান্য যে সকল কার্যক্রম গুলো অটোমেশনের মাধ্যমে চলছে আমার উপকার ভোগী ভাই যিনি প্রত্যন্ত একটি গ্রামে বাস করেন তিনি জানে না।

যার ফল স্বরুপ তিনি এখনও ইউনিয়ন ভূমি অফিস গুলোতে যাচ্ছেন বা দালালের খপ্পরে পরে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথচ খাজনা কিন্তু এখন সমপূর্ণ অনলাইন। আপনি যদি পূরবর্তী আপনার কোন খাজনা বা খারিজের কপি আপলোড করেন সেটি নিবন্ধিত হওয়ার পর বছরের পর পর আপনি খাজনা দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ভূমি অথবা তফসিল অফিসে যেতে হবে না। এজন্য ভূমি অটোমেশন সমপর্কে আপনাকে জান্তে হবে। মুলত ভূমি সেবাটাকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার জন্যেই এই পদ্ধতিগুলো চালু করা হয়েছে।

উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস,এম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠনের শুরুতে অটোমেশন প্রকল্প উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা। এছাড়াও সভায় ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান, উপকার ভোগেীদের মধ্যে মোঃ রিয়াজুল ইসলাম ও তাহসিনুর রহমান বক্তব্য রাখেন। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস কাঞ্চন, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির সোহাগ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলমসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে দুইজন উপকার ভোগীর মাঝে নামজারীর কপি তুলেদেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ক্যাপশনঃ-দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার তিনদিন ব্যাপী ভূমি মেলার সমপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit